প্লে মিউজিক বন্ধ করছে গুগল

৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৫০  
অ্যান্ড্রয়েডে প্লে মিউজিক বন্ধ করে দিচ্ছে গুগল। অ্যান্ড্রয়েড নাইন ও টেনসহ ভবিষ্যতের সকল পিক্সেল স্মার্টফোনে প্রি-ইনস্টল অ্যাপ হিসেবে ‘গুগল প্লে মিউজিক’ এর বদলে বাইডিফলট ব্যবহৃত হবে ‘ইউটিউব মিউজিক’। ইউটিউব অফিসিয়াল ব্লগে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক পোর্টাল ব্লুমবার্গ জানিয়েছে, গুগল প্লে মিউজিকের সর্বশেষ আপডেটে কিছু ফিচার সরিয়ে নিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, নতুন স্মার্টফোনগুলোতে যেহতু প্রি-ইনস্টল হিসেবে গুগল প্লে মিউজিক থাকবে না, তাই তারা সেবাটি ব্যবহারের জন্য নতুন করে গ্রাহকদের আর উৎসাহিত করবে না। তবে এতে গুগল প্লে মিউজিক ব্যবহারকারীরা হতাশ হবেন না। আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত অ্যপটি স্বাভাবিকভাবে ব্যবহার করা ও ডাউনলোড করা যাবে।